Sylhet Today 24 PRINT

বড়লেখায় অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৯ মে, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় অজ্ঞাতনামা এক মহিলা (৬০) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে এক সিএনজি চালিত অটোরিকশার চালক মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মহিলাকে নিয়ে আসেন বড়লেখা হাসপাতালে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত মৃতের পরিচয় মিলেনি। তবে অজ্ঞাতনামা এই মহিলাকে হাসপাতালে রেখে অটোরিকশা চালক সটকে পড়েন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অটোরিকশার চালককে পাওয়া যাচ্ছে না। মৃতদেহ হাসপাতালে রেখে সে পালিয়ে যায়। অটোরিকশা চালকের সন্ধান চলছে। তাকে পাওয়া গেলে ঘটনার তথ্য পাওয়া যাবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.