Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানঃ ১৪টি বোমা মেশিন ধ্বংস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত টাস্কফোর্স

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। শনিবার বিকাল ৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত পরিবেশ বিধ্বংসী ১৪টি বোমা মেশিন ধ্বংস করা হয়। বোমা মেশিনগুলোর মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকন উদ্দিনের নেতৃত্বে অভিযানে ৮ জন পুলিশ সদস্য, পরিবেশ অধিদপ্তরের ৬ সদস্য ও বিজিবি’র ২৯ জন সদস্য অংশ নেন।

অভিযানকালে বোমা মেশিন ছাড়াও প্রায় ১ লাখ টাকা মূল্যের প্লাস্টিক পাইপ ও ৯ হাজার টাকা মূল্যের ৩টি ড্রাম জব্দ করা হয়।

পরিবেশ রক্ষায় টাস্কফোর্সের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.