Sylhet Today 24 PRINT

কুচাইতে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো এক ব্যবসায়ীর। নিহত ব্যবসায়ীর নাম এনাম আহমদ (৫৯)

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৫

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো এক ব্যবসায়ীর। নিহত ব্যবসায়ীর নাম এনাম আহমদ (৫৯)। তিনি নগরীর হকার্স মার্কেটের ব্যবসায়ী ও দক্ষিণ সুরমার দক্ষিণ কুচাই গ্রামের ছল্লুছ মিয়ার ছেলে। শনিবার (৭মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কের কুচাই পশ্চিমভাগ হাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনতা প্রাইভেটকারসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদশীরা জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন এনাম আহমদ। ঘটনাস্থলে পৌঁছামাত্র বেপোরোয়া গতিতে নগরীর উদ্দেশ্যে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নর্থইস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় জনতা চালককে আটক করে রাখেন।

খবর পেয়ে মহানগরীর মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ প্রাইভেট কার থানায় নিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.