Sylhet Today 24 PRINT

তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরজীবন

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০১৬

কয়দিন ধরেই তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে সিলেটের নগরজীবন। গতমাসে ধারবাহিক বৃষ্টি হলেও মে মাসের শুরু থেকেই বৃষ্টির দেখা নেই সিলেটে। ভ্যাপসা গরমের কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গরমের সাথে বিদ্যুৎহীনতা ও নগরীর সড়কে তীব্র যানজট এই দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলেছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সিলেট সর্বোচ্চ তাপমাত্রা ছিলাে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৬ ডিগ্রী সেলসিয়াস। তাপদাহ আরো কয়কেদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



গরমে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া নিম্ন আয়ের মানুষদের যেন ভোগান্তির অন্ত নেই। বুধবার বেলা ১০ টায় শিবগঞ্জ বাজারে কথা হয় ইসমাইল মিয়ার সাথে। ইসমাইল মিয়া দিন মজুরের কাজ করেন। প্রতিদিনই কাজ খুজতে তাকে প্রচন্ড রোদের মধ্যে দাড়াতে হয় সিলেট তামাবিল সড়কের শিবগঞ্জ পয়েন্ট।

ইসমাইল জানান, তীব্র গরমের কারণে কাজ করতে খুবই কষ্ট হয়। কাজ না করলে খাব কিভাবে? পেটের দায়ে রোজ কাজে এলেও প্রতিদিন কাজ না থাকায় প্রায়ই কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়।

শাহপরান এলাকায় কথা হয় সিএনজি চালক সুমন আহমেদের সাথে তিনি জানান, তীব্র গরমের কারনে শার্ট খুলে টি শার্ট পরে অটোরিক্সা চালাতে হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.