নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০১৬
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার ৬২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, কেউ পাস করেনি এমন স্কুল মাত্র একটি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তবে সবগুলো স্কুলের নাম জানাতে পারেনি কেউ।
গত বছর পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ। এবার তা ৮৪ দশমিক ৭৭ শতাংশে উঠেছে। অর্থাৎ পাসের হার বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ।
গতবার দুই হাজার ৪৫২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এবার পেয়েছে দুই হাজার ২৬৬ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম বলেন, এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে পাশ করেছে ৭১ হাজার ৫৮৬ জন।
এবার চার জেলা থেকে এসএসি পরীক্ষায় অংশ নেওয়া ৮৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬২টিতে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। কেউ উত্তীর্ণ হতে পারেনি এমন প্রতিষ্ঠান রয়েছে মাত্র একটি।
বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি পাস করেছে। এবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯১ দশমিক ২২ শতাংশ, মানবিক বিভাগে ৮০ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করলেও বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৯৩ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী।
এবার মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ১৫ হাজার ১৭৪ জন, এ মাইনাস গ্রেডে ১৭ হাজার ১৩৩ জন, বি গ্রেডে ২০ হাজার ৮৪৫ জন, সি গ্রেডে ১৫ হাজার ৭৩৫ জন ও ডি গ্রেডে ৪৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।