কুলাউড়া প্রতিনিধি | ১১ মে, ২০১৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিংগাজিয়া চা বাগান থেকে সুমন দাস (১৮) নামক এক চা শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ ও রেলওয়ে স্টেশন এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় কুলাউড়া স্টেশনের পুরাতন প্লাটফর্মে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা রেলওয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এদিকে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া চা বাগানের পরশ দাসের ছেলে সুমন দাস বুধবার সকালে নিজ গৃহের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে বিকেল ৩টার দিকে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা পিপিএম ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।