Sylhet Today 24 PRINT

টিলাগড়ে চোরাই মোটর সাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৫

সিলেট নগরীর টিলাগড় থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার টিলাগড় মাদানীবাগ ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হিরো প্যাসন মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মোটর সাইকেলটি কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জালাল উদ্দীন আহম্মদ। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.