Sylhet Today 24 PRINT

নগরীতে স্বেচ্ছাসেবকদল নেতার বাবাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০১৬

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদারে বাবাকে কুপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে হাউজিং এস্টেট এলাকাস্থ নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় জাহেদ আহমদ তালুকদারের বাবা শফিক আহমদকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসার সামনে একটি টং দোকানে বসে কয়েকজন মুরব্বিকে নিয়ে শফিক আহমদ চা পান করছিলেন। হঠাৎ করে রাত সাড়ে ১০টার দিকে চারটি মোটরসাইকেল ও একটি সিএনজি-অটোরিকশা যোগে কয়েকজন মুখোশধারী সস্ত্রাসী ওই টং দোকানের সামনে অবস্থান করে।

এ সময় তারা জাহেদ তালুকদারের বাবা কে জানতে চায়। এ সময় শফিক আহমদ নিজেকে জাহেদ তালুকদারের বাবা পরিচয় দিলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপানো শুরু করে। এক পর্যায়ে শফিক মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

রাত ১২টায় এ রিপোর্ট লেখা সময় তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার ওসি গৌছুল আলম বলেন, কে বা কারা শফিক আহমদকে কুপিয়ে গেছে তা এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.