Sylhet Today 24 PRINT

জামায়াতের ঢিলেঢালা হরতাল, সাড়া নেই নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০১৬

মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে সাড়া দেয়নি সিলেটের মানুষ।

নগরীতে সকাল থেকেই যান চলাচল অব্যাহত রয়েছ। বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়ে নগরবাসীর। খুলতে শুরু করে দোকানপাটও।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দুরপাল্লার বিভিন্ন রুটের বাসগুলো। সিলেট রেলওয়ে স্টেশন থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে প্রতিটি ট্রেন।

এমনকি বেলা এগারোটা থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট দেখা গেছে।

বাইরে থেকে গেট বন্ধ রাখলেও লেনদেন চলছে সরকারী বেসরকারী ব্যাংকগুলোতে।

হরতালকে কেন্দ্র করে পুলিশ সতর্কাবস্থানে আছে। টহল দিচ্ছে র‍্যাবও।

তবে নগরীর কোথাও মিছিল, পিকেটিং কিংবা নাশকতা করেনি জামায়াতের নেতাকর্মীরা।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.