নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০১৬
অনন্ত হত্যার ঠিক বর্ষপূর্তির দিনে নির্ধারিত শুনানি
বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও জামায়াতের ডাকা হরতালের কারণ দেখিয়ে অনন্ত বিজয় হত্যা মামলার শুনানি আবার পিছিয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) অনন্ত হত্যার বর্ষপূর্তির দিনে এই শুনানি পিছিয়ে আগামী ২৯ মে নির্ধারণ করেন আদালত।
সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হরিদাস কুমার মামলার শুনানির পরবর্তী তারিখ ঘোষণা করেন।
এ হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে ১৩ আসামির মধ্যে তিনজন জামিনে এবং বাকি ১০ জন জেল হাজতে রয়েছেন।
অনন্ত স্মরণে বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তারা এই হত্যা মামলার বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন।