Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ মে, ২০১৬

শ্পতহানেঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ (শুক্রবার)। প্রতীক পাওয়ার আগে অন্যদিকে  প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যরা সহ সাধারন ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা। আবার দলীয় মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে ভোটারদের দোয়ারে ঘুড়ে বেরাচ্ছেন। ঠিক দল থেকে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীরাও চষে বেড়াচ্ছেন ভোটারদের কাছে গিয়ে। আর পিছিয়ে নেই সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরাও প্রচার প্রচারনায়। ভোটারদের দোয়ারে দোয়ারে গিয়ে বেড়াচ্ছেন বলে জানাযায়।

তারই ধারাবাহিকতায় ২নং পাটলি  ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়ার সমর্থনে স্থানীয় ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে উঠান বৈঠক আয়োজন করা হয়।

২নং ওয়ার্ডবাসীর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রভাকরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আবুল হোসেনর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমাকে যেহেতু প্রধানমন্ত্রী আমাকে আপনাদের দরবারে পাঠিয়ে দিয়েছেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে নির্বাচিত করুন।'

তিনি আরও বলেন, আরেকটি কথা হল আমি নির্বাচিত হলে শুধু আওয়ামীলীগের চেয়ারম্যান হয়ে যাব না, আমি আপনাদের সকলের সবার চেয়ারম্যান হয়ে কাজ করে যাব। সবার মতবিনিময়ে মধ্যে উন্নয়ন করে যাব। তাই আপনারা দলমতের উর্ধে আমাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ পাটলি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে, পাটলি ইউনিয়নবাসীর ভাগ্য পরির্বতনের করব। আমার নির্বাচিত হলে শুধু আমার বিজয় হবেনা, এ বিজয় হবে সমগ্র পাটলিবাসীর।

তাই আমাকে একবার শেষবারের মতো নির্বাচিত করুন।


এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি ও সাবেক মেম্বার সুলতান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, সাবেক মেম্বার হারুন মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল বক্স, হারিস উদ্দিন আবু, উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি কমিটির সাধারন সম্পাদক রুমেন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন লিটন, লাউতলা গ্রামের মুরব্বী সোয়া মিয়া,  ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল কামাল আজাদ এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রসুলগঞ্জ বাজার সেক্রেটারি ইসলাম উদ্দিন জসিম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক কারী শাহীন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন পাটলি ইউনিয়নেরর জনসাধারণ। এ সময় বক্তরা বলেন, প্রভাকরপুর, হামিদপুর এবং খামার গাঁও এলাকায় নির্বাচন শুরু থেকে আজ পর্যন্ত কখনো পরাজিত হয় নাই, আজও আমরা পরাজিত হতে দেব না। তাই নৌকা মার্কা নয় আমরা আঙ্গুর মিয়াকে ভোট দিয়ে প্রভাকরপুর, হামিদপুর এবং  খামার গাঁও গ্রামের উন্নয়নের রুপরেখা পরির্তনের আহব্বান জানান।

এসময় প্রিয় নেতাকে দেখতে একনজর দেখতে চুটে আসেন হাজারও কর্মী সমর্থকেরা। আর জনগনের ভালবাসায় সিদ্ধ হলেন সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.