Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ মে, ২০১৬

জগন্নাথপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে জগন্নাথপুরে প্রচন্ড গতিতে ঘূর্ণিঝড়ের সাথে বজ্রবৃষ্টি হয়। এ সময় জগন্নাথপুর উপজেলার কলকিলয়া ইউনিয়নের কামারখাল গ্রামের আব্দুর রউফের ছেলে কৃষক আমির উদ্দিন (৩০) নিজ বাড়ির পাশে মাঠে ধান সরানোর কাজ করছিলেন। তখন বজ্রপাতের বিকট শব্দে কৃষক আমির উদ্দিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এদিকে-দুপুরে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুল তাহিদের ছেলে স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র আব্দুস সামাদ (১৩) নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী খাগাউড়া গ্রামে যাওয়ার পথে স্থানীয় হাওরের বাগময়না ডালা নামক স্থানে বজ্রপাতের বিকট শব্দে তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.