Sylhet Today 24 PRINT

কোম্পানিগঞ্জে বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যু

কোম্পানীগঞ্জ সংবাদদাতা  |  ১৫ মে, ২০১৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৩ কিশোরের মৃত্যুর বর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টায় উপজেলার রাউতিবিলে মাছ ধরতে যায় এই ৩ কিশোর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় তারা।  নিহতরা হল ইমরান(১৫), নবি হোসেন (১৬) ও সেলিম( ১৭)।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- বজ্রপাত থেকে বাঁচতে করণীয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.