Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলা

মৌলভীবাজারে ৩৬তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মৌলভীবাজার সংবাদদাতা |  ০৮ মার্চ, ২০১৫

মৌলভীবাজারে ৩৬তম জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকতা মো. জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী  প্রফেসর মো. আজিজুর রহমান লস্কর, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, জেলা মহিলা লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।
জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে ৩০টি স্টল বসেছে। মেলা চলা অবস্থায় প্রতিদিন সকাল দশ ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা দর্শনাথীদের জন্য খোলা থাকবে। মেলা  আগামী ৯ মার্চ শেষ হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.