Sylhet Today 24 PRINT

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ড. আবুল ফতেহ ফাত্তাহ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০১৬

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। শিক্ষামন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে, শিক্ষা সপ্তাহ সিলেট সদর উপজেলা কমিটি তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করে। গত বৃহস্পতিবার কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায় জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শিক্ষামন্ত্রনালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে সিলেট সদর উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন আবুল ফতেহ ফাত্তাহ।

অভিনন্দন : উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আবুল ফতেহ ফাত্তাহকে অভিনন্দন জানিয়েছেন প্রফেসর আবদুল আজিজ, প্রফেসর নজলাল শর্মা, কবি ও গবেষক নৃপেন্দ্র লাল দাশ, প্রাবন্ধিক মিহিরকান্তি চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তাপশ চক্রবর্তী লিপি, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ইংরেজী বিভাগের প্রভাষক প্রণব কান্তি দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.