Sylhet Today 24 PRINT

বাসায় ফিরেছেন কবি শুভেন্দু ইমাম

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মে, ২০১৬

মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম আজ (রোববার) বাসায় ফিরেছেন।

তাঁর শারিরীক অবস্থা অনেকটাই উন্নতির পথে বলে জানিয়েছেন স্বজনরা।

মস্তিস্কে রক্তক্ষরণের কারণে গত ৮ মে আশঙ্কাজনক অবস্থায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে সাপ্তাহখানেক চিকিৎসা শেষে রোববার বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কবির সহধর্মিনী সেলিমা সুলতানা।

সেলিমা সুলতানা জানান, শুভেন্দু ইমামকে আগামী ৩ মাস সার্বক্ষণিক বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।

শুভেন্দু ইমাম নিউরো বিশেষজ্ঞ ডা. মতিউর রহমান ও ডা. নজরুল ইসলামের অধীনে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.