সিলেটটুডে ডেস্ক | ১৫ মে, ২০১৬
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন নেতা আবু জাফর ও গোলজার আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ( ১৫ মে ) বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের আহবায়ক ও সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ এর সভাপতিত্বে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক এড্যাভোকেট আনোয়ার হোসেন সুমন এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিষ্টার মোঃ আরশ আলী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বাদল কর সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড্যাভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, গণতন্ত্রী পার্টি সিলেট এর সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে.এ.কিবরিয়া চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এড্যাভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, বাসদ সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, উদীচী সিলেট জেলার সাবেক সহ-সভাপতি মনির হেলাল , উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক রতন দেব।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, চারন সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহবায়ক নাজিকুল ইসলাম রানা, সিলেট জেলা বারের আইনজীবী মুহিত লাল ধর,মনির উদ্দিন, কাওসার আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা সভাপতি রেজাউর রহমান রানা , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ্র, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক দীপংকর দাস গুপ্ত, ছাত্রমৈত্রী জেলা সভাপতি স্বপন দাস প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর গোটাটিকর-বিসিক পয়েন্টে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, হামলাকারী সন্ত্রাসীরা সমাবেশের কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী ও মাইক ভাংচুর করে এবং মোবাইল ও নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
বক্তারা আরো বলেন, উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের ২১ মের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে ২১ মের কোর্ট পয়েন্টের পূর্ব নির্ধারিত জনসভা থেকে পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ।
উল্লেখ্য,গতকাল (১৪ মে) গোটাটিকর বিসিক পয়েন্টে সমাবেশে ছাত্রলীগ নামধারী অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ও তাদের অস্ত্রের আঘাতে কমিটির যুগ্ম আহবায়ক বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর মারাত্মকভাবে আহত এবং গনতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ, আজিজুর রহমান খোকনসহ আরো ৪/৫ জন আহত হন