Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মে, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহতের মাওলানা মহাম্মদ আলী উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতার গ্রামের বাসিন্দা ও স্থানীয় তাজুল উলুম জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষক।

জানা যায়, রবিবার বিকালে মাওলানা মহাম্মদ আলী জাতুগ্রাম মাদ্রাসা থেকে তার মেয়ের বাড়ি ধরগ্রামে যাওয়ার সময় পথিমধ্যে তার উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম বজ্রপাতে মাওলানা মহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.