Sylhet Today 24 PRINT

সাবেক ছাত্রলীগ সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে নগরীর উপকণ্ঠের বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার একটি টিম নিপুকে গ্রেফতার করতে রাত সাড়ে ১০টার দিকে বালুচর এলাকায় অভিযান শুরু করে। পৌঁণে ১১টার দিকে বালুচর জোনাকী আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-কমিউনিস্ট পার্টির জনসভায় হামলা ও সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নজরুল ইসলামকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কলেজের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী নিপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.