সিলেটটুডে ডেস্ক | ০৮ মার্চ, ২০১৫
বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব মো: জামাল উদ্দীন আহমেদ সিলেট বিভাগের নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন। তিনি সদ্যবিদায়ী কমিশনার সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। রবিবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় জন্মগ্রহণকারী মো: জামাল উদ্দীন আহমেদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম (৮৫ ব্যাচ) ব্যাচের একজন কর্মকর্তা। ব্যক্তি জীবনে তিনি একপুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও তিনি মেহেরপুর এবং দিনাজপুরের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।