Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি  |  ১৬ মে, ২০১৬

সিলেটের গোয়াইনঘাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণগাছ হাওর থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকালে ফতেহপুর ইউনিয়নের ঘোষগ্রাম (দাতারি) গ্রামের কয়েকজন কৃষক দক্ষিণগাছ হাওরে তাদের জমিতে কাজ করতে গেলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান।

এসময় তারা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার এস আই জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। পরে তিনি প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.