Sylhet Today 24 PRINT

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নকুল দাশকে সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৬ মে, ২০১৬

‘ঈশিতা টেলিমিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবু নকুল দাশ বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গত ৭ মে’র নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জনগনের প্রতি তার দায়বদ্ধতা আরও কয়েকগুন বেড়ে গেল। তিনি বলেন, জনপ্রতিনিধ না হয়েও অসহায় মানুষকে নিয়ে কাজ করেছি। তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যে বিভিন্ন মাধ্যমে লড়াই করে তাদের অধিকার আদায়ে প্রাণপন চেষ্টা করেছি। এবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের কল্যাণেই কাজ কারব।

সোমবার (১৬মে সন্ধ্যায়) মৌলভীবাজারে ‘বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ’র প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘বিওবিনিউজ২৪.কম’র পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে বাবু নকুল দাশ এসব কথা বলেন।

মৌলভীবাজারের ‘ঈশিতা টেলিমিডিয়া’র কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘সিলেটের জনপদ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটার বাবু গোবিন্দ রায় সুমন, ঈশিতা টেলিমিডিয়ার প্রযোজক জুবায়ের আহমদ জুবের ও তাপস দাস।

অনুষ্ঠানে ‘বিওবিনিউজ২৪.কম’র পক্ষে বক্তব্য রাখেন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বদরুল আলম চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘বিওবিনিউজ২৪.কম’র ডাইরেক্টর জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও  ‘বিওবিনিউজ২৪.কম’র ডাইরেক্টর মো: রোহেল উদ্দিন, দৈনিক সবুজ সিলেট ওসমানীনগর প্রতিনিধি ‘বিওবিনিউজ২৪.কম’র ডাইরেক্টর উজ্জল দাস, ‘বিওবিনিউজ২৪.কম’র ডাইরেক্টর আব্দুল হাদী এবং বাংলাটিভি’র ওসমানীনগর প্রতিনিধি মো: ফজলু মিয়া।  
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.