Sylhet Today 24 PRINT

সড়ক বন্ধ করে বিদ্যুৎ আনলো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মে, ২০১৬

নগরীর খাদিমপাড়া এলাকায় বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার দুপুর আড়াইটা থেকে সড়ক অবরোধ করে খাদিমপাড়া এলাকার বাসিন্দারা। পরে সোয়া তিনটার দিকে বিদ্যুৎ এলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

অবরোধকারীরা জানান, সোমবার রাত থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুতে ত্রুটি মেরামতেও সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নেই। ফলে বাধ্য হয়ে খাদিম এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে বুধবার দুপুরে সড়ক অবরোধ করেন তারা।



এদিকে অবরোধের ফলে সিলেট-তামাবিল সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। প্রায় ঘন্টাখানেক পর বিদ্যুৎ চলে এলে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।

শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী জানান, বিদ্যুতের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করেছিলো। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.