Sylhet Today 24 PRINT

হিরণ মাহমুদ নিপুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে ছাত্রলীগের মিছিল

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে পথ সভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক রুমেন আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা তোহা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা সায়মন হোসেন রুমেন, আব্দুল মুকিত, হিবলু তালুকদার, এমডি মুন্না, রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা মাসুম হোসেন, মুক্তার আহমদ প্রমূখ।

এ সময় ছাত্রলীগ নেতা মল্লিক মনসুর, জিন্নাহ আহমদ, মাহবুব তালুকদার, তাহা আহমদ, ইজ্জাদ আলী, আকমল হোসেন, জুয়েল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.