সিলেটটুডে ডেস্ক | ১৮ মে, ২০১৬
ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারত থেকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার হয়েছেন সিলেটের জনতা। সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল (এসডিসির) গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে স্বাক্ষর দিয়ে ন্যায্য দাবি আদায়ে একমত পোষণ করেছেন আপামর জনতা।
বুধবার (১৮ মে) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ৫দিন ব্যাপী এসডিসির গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার।
স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার ভারতের নয়া দিল্লীতে স্থানান্তর করায় বাংলাদেশের জনগণ নয়া দিল্লীতে যেতে হলে ভারতীয় ভিসার প্রয়োজন। তারপরও মিলছে না ব্রিটিশ ভিসা। এটি মরার উপর খরার ঘা। বাংলাদেশের রাজধানীতে ইউকে এমব্যাসি থাকলেও ভিসা প্রসেসিং সেন্টার ভারতে স্থানান্তর করায় জনগণের দূর্ভোগ আরো বেড়ে গিয়েছে।
তিনি অতিদ্রুত ইউকে ভিসা সেন্টার বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি বাস্তবায়ন করার জন্য ব্রিটিশ সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। গণস্বাক্ষর কর্মসূচীতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারী ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে এসডিসির কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষণা করে গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এসডিসির উপদেষ্টা কমিটির সদস্য সেলিম আহমদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি স্নেহাংষু ভট্টাচার্য, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি মো. আব্দুল জলিল, আইন বিষয়ক সম্পাদক মুফতি এডভোকেট আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রশীদ আহমদ, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, প্রচার সম্পাদক কয়েস আহমদ সাগর, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, নির্বাহী সদস্য সেলিম আহমদ চৌধুরী, আব্বাস উদ্দিন, জাবেদুল ইসলাম দিদার, এসডিসি মহানগর কমিটির আহ্বায়ক আব্দুর রহিম তালুকদার, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সত্যন্দ্র কুমার তালুকদার, সহ-সভাপতি জালাল উদ্দিন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম, নির্বাহী সদস্য আব্দুস শহীদ, ৫নং ওয়ার্ডের সভাপতি মিনু খান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য তুতিন মিয়া, ১নং ওয়ার্ডের সভাপতি আমিন আহমদ, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ১৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সরোয়ার আহমদ, ১৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল করিম, সদস্য রিয়াজ আহমদ, ১২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রানা, ৯নং ওয়ার্ডের সভাপতি সপন কুমার দাস, সহ সভাপতি ফজলুর রহমান ও আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, এসডিসির সদস্য দেলোয়ার আহমদ, জুয়েল রানা জিতু, রাশেদুল ইসলাম রিপন।
আরও উপস্থিত ছিলেন এসডিসির সদস্য সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক শওকত আমীন তাহমিদসহ বিপুল সংখ্যক জনতা।