Sylhet Today 24 PRINT

বড়লেখায় দুই প্রবাসীকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ১৯ মে, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার কাতার প্রবাসি তাজুল ওয়াহিদ ও কুয়েত প্রবাসি আব্দুল আজিজকে সংবর্ধনা দেয়া হয়েছে।

পৌর শহরস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রবাসি তাজুল ওয়াহিদ ও আব্দুল আজিজ, শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া, মধ্যবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি আব্দুল আহিদ, কামরুজ্জামান খোকন, আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.