জগন্নাথপুর প্রতিনিধি | ২০ মে, ২০১৬
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের ভবেরবাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, হিরন মাহমুদ নিপু ছিলেন ছাত্র রাজনীতির মডেল। তিনি মুজিব আর্দশে রাজপথের লড়াকু সন্তান। যার ফলে একদল সার্থ লোভিরা মিথ্যা বানোয়াটে মামলা দিয়ে এই লড়াকু রাজপথের সন্তানকে হয়রানী সহ জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। তাই এসব মিথ্যা মামলা থেকে নিঃশর্তে মুক্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন শাহ নুরুল করিম, উপজেলা ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী, সুফি মিয়া, আকমল হোসেন, পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, ইজ্জাদ আলী প্রমুখ।
এছাড়া উপজেলার রাণীগঞ্জ বাজারে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা সাহান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা হিবলু তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আবুল কাশেম সাগর, সাধারন সম্পাদক ইসলাম আলী, ছাত্রলীগ নেতা জাবের তালুকদার, হাসান আহমদ, তোফায়েল তালুকদার এবং যুবলীগ নেতা দুলন মিয়া প্রমুখ।