Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মাদক সহ আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় অফিসার্স হুইস্কিসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২০ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার উত্তর কাফনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত তাহের মো. তাহের মিয়া (৩৮) উপজেলার উত্তর কাফনা গ্রামের ছাবেদ আলীর ছেলে। 

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও আটকৃত তাহেরকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.