বিশ্বনাথ প্রতিনিধি | ২০ মে, ২০১৬
সাত দফা দাবি জানিয়ে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন সিলেটের বিশ্বনাথ ‘হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ’র নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে ইউএনও মাশহুদুল কবিরের নিকট তারা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠি অব্যাহতভাবে বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার হচ্ছেন। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠির অস্থিত্ব আজ সীমাহীন সংকটের মুখোমুখি। নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়ে তাদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। দেশ ও জাতির স্বার্থে যা কোনভাবেই কাম্য নয়।
স্মারক লিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ‘হিন্দু বৌদ্ধ খ্রীন্টান ঐক্য পরিষদ’র সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা কমিটির উপদেষ্টা বিমল চন্দ্র দাশ, পিনাক চক্রবর্তী, বিশ্বনাথ পূজা উদযাপন পরিষদ সভাপতি অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য।
এসময় পূজা উপযাপন পরিষদ বিশ্বনাথ সদর ইউনিয়ন শাখার সভাপতি রনধীর দেব পানু, সাধারণ সম্পাদক শুভরাজ চন্দ, সাংগঠনিক সম্পাদক অজিত দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ বিশ্বনাথ সদর ইউনিয়ন শাখার সভাপতি করুণা বৈদ্য, সাধারণ সম্পাদক ঝুটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নেপাল দেব, রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি ক্ষীতিশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ, দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ গপেশ লাল দে, সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, দশঘর ইউনিয়ন শাখার সভাপতি নন্দ লাল সরকার, সাধারণ সম্পাদক নন্দ লাল বৈদ্য, সংগঠক অনাথ বৈদ্য, জয়ন্ত দাশ, দিলিপ কুমার দাশ, বিপ্লব সরকার, তাপশ তালুকদার, পিন্টু রঞ্জন দাশ, সৌমিত্র ধর, জয় দেবরাজ, আমিত দে, সৌরভ বৈদ্য, রিংকু দেব, সৌরভ সরকার উপস্থিত ছিলেন।