Sylhet Today 24 PRINT

নগরীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

৭ দফা বাস্তবায়ন ও শিক্ষক লা নার প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে। তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ও পাঠিয়েছেন।

শুক্রবার দুপুরে নগরীর বন্দরবাজারস্ত ব্রাক্ষ্মমন্দিরে জমায়েত হয়ে মিছিল সহকারে তারা জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন- স্বাধীনতার ঘোষনায় বর্ণিত সাম্য, সমতা, ও মানবিক মর্যাদা সুনিশ্চিতকরণার্থে স্মারক লিপিতে বর্ণিত ৭-দফা দাবী বিবের্চনা করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালীর বাংলাদেশ প্রতিষ্ঠা করুন। তাদের ৭ দফা হচ্ছে- ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বশীলতা, সাংবিধানিক বৈষম্য বিলোপকরণ, সম-অধিকার ও সম-মর্যদা, স্বার্থবান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসন, দায়মুক্তির সংস্কৃতি থেকে উত্তরন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ।

সমাবেশে বক্তব্য রাখেন, পরিষদের সিলেট জেলা কমিটির সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মনয় পুরকায়স্থ, পূজা পরিষদ জেলার সাধারণ সম্পদক অধ্যা. রজত কান্দি ভট্টাচার্য্য, জেলা ও মহানগর নেতা সুব্রত দেব, গোপিকা শ্যাম পুরকায়স্থ, সুদিপ পুরকায়স্থ, কৃপেশ পাল, এডভোকেট সুজিত বৈদ্য, শৈলেশ কর, শ্যামল কান্তি চন্দ, শৈলেন কর, নারেশ দাস।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রদীপ দে মনা, এডভোকেট রঞ্জন কুমার ঘোষ, অমেরন্দ্র দেব, নিরঞ্জন চন্দ্র চন্দ, পান্না লাল রায়, লিটন পাল, বৌধ্য নেতা রমেন্দ্র, খ্রিষ্টান নেতা, দানেশ শাংমা, ডিকন নিঝুম সাংমা, ইউনসনগ্রে, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, মহানগর সাংগঠনিক রকি দেব, সুমন দাস, জোনাক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.