Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ মে, ২০১৬

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ মে) বেলা ১২ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১২ টার দিকে ইউনিয়নের সাদিপুর গ্রামে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের নৌকা প্রতীকের সমর্থক তুহিন মিয়া ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিমের চশমা প্রতীকের সমর্থক মকসুদ মিয়ার মধ্যে নির্বাচনী আলোচনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে তোফায়েল আহমদ রিজভী (২৮) ও পরতাব আলী (৬৫) সহ উভয় পক্ষের ২ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.