সিলেটটুডে ডেস্ক | ০৯ মার্চ, ২০১৫
জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে পরাজিত করায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় হুইপ বলেন, ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় সমগ্র দেশবাসী আজ আনন্দিত। বাংলাদেশের টাইগাররা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এবারের বিশ্বকাপে সেরাটাই উপহার দিবে এটাই সবার প্রত্যাশা।
বিরোধীদলীয় হুইপ বাংলাদেশ ক্রিকেট দলের উত্তোরত্তর উন্নতি কামনা করেন।