Sylhet Today 24 PRINT

ঘূর্ণিঝড় রোয়ানু: নগরীতে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সারাদেশের সাথে সিলেটও দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। শনিবার পুরো দিনভর সিলেটজুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। নগরীতে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল হচ্ছে কম। ব্যবসাপাতিতেও মন্দাভাব।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার সারাদিন বৃষ্টির সঙ্গে এমন দমকা বাতাস থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পরিবর্তন হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ঘূর্ণিঝড় রোয়ানার কারণে এই বৃষ্টি হচ্ছে। আগামী ৭২ ঘন্টা এমন পরিস্থিতি থাকবে।

তিনি আরো জানান, সারাদিনে খুব একটা তাপমাত্রার পরিবর্তন হবে না।

এদিকে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাব্ধতা। দুর্ভোগে পোহাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

নগরীর আম্বরখানা পয়েন্টের বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, বৃষ্টির কারণে দোকানে আজ কাস্টমার নেই। দিন খুব একটা ভালো যাবে বলে মনে হয় না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.