Sylhet Today 24 PRINT

\'নাট্যভাস্কর পর্ষদ হবিগঞ্জ\' এর উদ্যোগে শোকসভা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ মে, ২০১৬

বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. আলমগীর ভূইয়া বাবুল আর কবি ও সাংবাদিক শফিউল আলম সেলিম-এর মৃত্যুতে নাট্যভাস্কর পর্ষদ (হবিগঞ্জ)-এর উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, সন্ধ্যা ৭টায়, স্থানীয় প্রেসক্লাবে, সাইফুর রহমান চৌধুরী পাপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের হবিগঞ্জ শাখার সভাপতি প্রাবন্ধিক এম. এ. রব, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রত্যয়ের সম্পাদক, কবি ও লেখক তাহমিনা বেগম গিনি, নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, জাসদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, কবি দেলোয়ার হোসেন রাতুল, অনুভব সাহিত্য পরিষদের সহ-সভাপতি ডা. এস. এম. সেরওয়ার, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন খান, পথিকজন নাট্যগোষ্ঠীর সমন্বয়কারী অজয় রায় প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যভাস্কর পর্ষদ (হবিগঞ্জ)-এর সাবেক সহ-সভাপতি মো. আশরাফুল আলম ও নাট্যভাস্কর পর্ষদ (হবিগঞ্জ)-এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. আলমগীর ভূইয়া বাবুল-এর জীবনী পাঠ করেন কবি ও সাংবাদিক অপু চৌধুরী আর কবি ও সাংবাদিক শফিউল আলম সেলিম-এর সাহিত্যিক ও সাংবাদিক সিদ্দিকী হারুন।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নাট্যভাস্কর পর্ষদ (হবিগঞ্জ)-এর সাধারণ সম্পাদক শাকিলা ববি।
শাকিলা ববি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.