Sylhet Today 24 PRINT

নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ-সিলেট’র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৫

অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মো. হানিফকে আহবায়ক এবং ডা. মোহাম্মদ ওলিউর রহমান নাসিমকে সদস্য সচিব করে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা আহবায়ক মো. ইসলাম আলী সোমবার এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হচ্ছেন যুগ্ম আহবায়ক লোকমান হোসেন, আলী হোসেন মুরাদ, শাহাব উদ্দিন, ডা. জেসমিন বেগম, বাহার উদ্দিন, সদস্য এমরান আহমদ, আবিদুর রহমান আব্দুল, আব্দুল আজিজ উজ্জল, মামুন আহমদ, ডালিম আহমদ, দেলোয়ার হোসেন দেলু, আহবাবুর রহমান আহবাব, জাকারিয়া আহমদ, জাবেল আহমদ, রিপন আহমদ, নিজাম উদ্দিন টিপু, আসিফ হায়দার রতন, হিলাল উদ্দিন শিপু, রশীদ লতিফ রাব্বি।

অনুমোদিত কমিটি ৯০ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.