Sylhet Today 24 PRINT

হাউজিং এস্টেটে বিরোধের জের ধরে নারী ও শিশুদের উপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০১৬

নগরীর হাউজিং এস্টেট এলাকার বাদামবাগিচায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক পরিবারের মা মেয়ে সহ ৪ জনকে নির্যাতন এবং লুটপাট করেছে দুর্বৃত্তরা ।

মঙ্গলবার বিরোধের জের ধরে নয়ন ভিলা নামক বাসায় শিশুদের নির্যাতন করা হয়।
নির্যাতিত শিশুরা হল, নাহিমা বেগম (৭), রহিমা বেগম (১২)। তারা দুজনেই বাসার তত্ত্বাবধায়ক মশাহিদ আলীর মেয়ে। এছাড়া নির্যাতিত দুই শিশুর মা উদয় তারা (৩৫) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

প্রতিবেশী সূত্রে জানা যায়, গাছ কাটাকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাসার সাথে তাদের সাথে বিবাদ হয়।  হঠাত করে পাশের বাসার সুপারি গাছ কেটে ফেলায় গাছ তাদের টিনের ঘরের উপরে পড়লে টিন সেডের ঘরের বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। এ নিয়ে তারা প্রতিবাদ করলে এলাকার এলাকার প্রভাবশালীদের সাথে নিয়ে তারা মশাহিদ আলীর ঘরে হানা দেয়। তখন শিশুদের উপরও হামলা করে দুর্বৃত্তরা। শিশুদের চিৎকার শুনে আশে পাশের মানুষ ছুটে চলে আসে।

এ ব্যাপারে মশাহিদ আলী জানান, দীর্ঘ দিন থেকে তিনি এই বাসা দেখাশুনা করে আসছেন। এটা তার চাচাত ভাইয়ের বাসা, তিনি আমেরিকা প্রবাসী। এই সুযোগে প্রভাবশালী বখাটেরা দীর্ঘদিন ধরে বাসা দখলের পায়তারা করছে। মঙ্গলবার পাশের বাসার দেয়ালের পাশে থাকা সুপারি গাছ হঠাৎ কেটে ফেললে তা ঘরের চালের উপর পড়লে অনেকখানি অংশ ভেঙ্গে যায়। এতে তিনি প্রতিবাদ করলে বাসার লোকের বখাটে শফিক এবং মতিনকে নিয়ে এসে বাসায় হামলা চালিয়ে মারধর করে।
তিনি আরো বলেন, এ সময় তারা নগদ একলক্ষ পাঁচ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করেছে।

হামলায় আহত হওয়া উদয় তারা জানান, লুটপাট করার সময় তারা প্রাণনাশের হুমকি দেয়। তখন মামলা করার কথা বললে হাতে লোহার রড দিয়ে আঘাত করে।
 
এমদাদ হোসেন নামক প্রতিবেশী জানান, হামলা করার সময় তিনি প্রতিবাদ করলে তার হাতের রগ কেটে নায়ার হুমকি দেয় দুর্বৃত্ত শফিক এবং মতিন।

শনিবার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.