Sylhet Today 24 PRINT

বড়লেখায় ওজন পরিমাপক কেন্দ্রের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি  |  ২২ মে, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার তত্ত্বাবধানে পবিত্র শবে বরাত উপলক্ষে শহরের হাজীগঞ্জ বাজারে ওজন পরিমাপক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন পৃথক দুটি ওজন পরিমাপক কেন্দ্রের উদ্বোধন করেন।

শহরের পিসি উচ্চ বিদ্যালয় মার্কেটের সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কাউন্সিলর জাহেদ আহমদ চৌধুরী, প্যানেল মেয়র তাজ উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির উপজেলা শাখা সহসভাপতি মছরুর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মতিন, মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি উপজেলা শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.