Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপি নেতা জামানের বাসায় আগুন, লুট

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০১৬

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের বাসা লুট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোরে দুর্বৃত্তরা বাসার গ্রিলের তালা ভেঙে ঢুকে রান্নাঘরে আগুন দেয় বলে জানা গেছে।

জামানের পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর বোরহানবাগ আবাসিক এলাকার ৩৬ নম্বর বাসায় এডভোকেট সামসুজ্জামানের মা থাকতেন। ভোরে বাসার পেছনের গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে বিভিন্ন জিনিসপত্র লুট করে। যাওয়ার সময় তারা বাসার রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে প্রতিবেশিরা এসে নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.