নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০১৬
স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের বেতন বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ মে (বুধবার) মানববন্ধন করবেন অভিভাবকরা। সোমবার স্কোলার্সহোম অভিভাবক ফোরাম স্বমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এরআগে গত রোববার প্রতিষ্ঠানটির পাঠানটুলা ক্যাম্পাসের অভিভাবকরা স্কলার্সহোম পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব বরাবরে লিখিত আবেদন করে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানান।
হাফিজ মজুমদার ট্রাস্ট নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে স্কলার্সহোম পরিচালিত হয়। নগরীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৬ টি ক্যাম্পাসে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়রনরত রয়েছে।
সোমবার শাহী ঈদগাহস্থ একটি রেস্তোরায় স্কোলার্সহোম অভিভাবক ফোরাম স্বমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফয়জুল আনোয়ার আলাউর এর সভাপতিত্বে ও শেখ মোঃ আজাদ এর পরিচালনায় সভায় বক্তব্য দেন আবুল হাসনাত, জাফর ইকবাল, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সৈয়দ কামাল, মোঃ ছালিক উদ্দিন, অধ্যাপক মোঃ ছুরাব আলী, কমিশনার ইলিয়াছুর রহমান, কামাল আহমদ, সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি, মাসুদুর রশিদ মিনু, বিশ্বজিৎ দেব রায়, মোঃ ময়নুল ইসলাম, তাজ উদ্দিন খান আলম, মোঃ রয়ফুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ আজাদুর রহমান, শরীফ চৌধুরী, মোঃ শামীম চৌধুরী, মোরাদ আহমদ, মহসিন আহমদ, মোঃ ইকবাল হোসেন, বেলাল খান, কামাল আহমদ, আহমেদুর রহমান খান, জান্নাত আরা খান, মাসুমা চৌধুরী, লাভলী চৌধুরী, দেবরায় বিঞ্চু, ইঞ্জিনিয়ার মাহমুদ, মঈনুল ইসলাম, ইকবাল হোসেন, রহিমা খানম চৌধুরীসহ বিভিন্ন ক্যাম্পাসের অভিভাবকবৃন্দ।
সভাপতির বক্তব্যে ফয়জুল আনোয়ার আলাউর বলেন, দেশ যখন শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মহল অবৈধ ও অযৌক্তিকভাবে বেতন বৃদ্ধি করে শিক্ষার খরচ অভিভাবকদের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। আমরা অভিভাবকবৃন্দ এর তীব্র নিন্দা ও সকল অভিভাবকদের বেতন জমাদান স্থগিত করার অনুরোধ জানাই। আগামী ২৫মে বুধবার অবৈধ ও অযৌক্তিকভাবে বেতন বৃদ্ধির প্রতিবাদে প্রতি ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। সভার পক্ষ থেকে সকল অভিভাবকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়।