Sylhet Today 24 PRINT

রাণীগঞ্জ বাজারের প্রায় দুইশ ব্যবসায়ী পানিবন্দী, ফেরী চলাচল বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ মে, ২০১৬

পাহাড়ি ঢল আর একটানা ভারি বৃষ্টিপাতের কারণে ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়া জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকা ও হাট বাজার পানিবন্দী হয়ে পড়েছে।

সরজমিনে রাণীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজারের প্রধান প্রধান গলি প্রায় ডুবে গেছে। যার ফলে বাজারের প্রায় দুইশ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বানিজ্য মন্দাভাব দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
 
প্রতি বছরই বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলে রাণীগঞ্জ বাজারের এমন করুণ অবস্থার সৃষ্টি হয়। এ থেকে উত্তরনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়েন বাজারের ভোক্তভোগী ব্যবসায়ীসহ অত্র অঞ্চলের মানুষ।

এছাড়া রাণীগঞ্জ বাজারের গলিগুলো পানিতে তলিয়ে যাওয়ায় গত ২/৩ দিন ধরে কুশিয়ারা নদীর উপর থাকা ফেরী চলাচল বন্ধ রয়েছে। ফেরী চলাচল বন্ধ থাকায় রাণীগঞ্জ বাজার থেকে পশ্চিমাঞ্চলের সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এতে অনাকাঙ্খিত দূর্ভোগের শিকার হচ্ছেন অত্র অঞ্চলের রাণীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের জনসাধারণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.