Sylhet Today 24 PRINT

ছাতকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছাতক প্রতিনিধি  |  ২৩ মে, ২০১৬

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইদের হামলায় বড় ভাই নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত  রাজন মিয়া (৪৫)  গ্রামের জমির আলীর বড় ছেলে । ঘটনায় ছোট ভাই সুজন মিয়াও আহত হন।

পুলিশ সুত্রে জানা যায়, রাজন মিয়ার সাথে ছোট ভাই সুজন মিয়া ও সাজুর মিয়ার দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার সকালে ছোট ভাইদের সাথে বড় ভাই রাজন মিয়ার টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বাড়ির অঙ্গিনায় ছোট ভাই সুজন, সাজুর ও তাদের এক বোন লাটি নিয়ে হামলা করে বড় ভাই রাজনের উপর।

হামলায় রাজন মিয়াকে আহত অবস্থায় প্রথমে কৈতক সরকারী হাসপাতালে নেয়া হয় । পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়ার মৃত্যু হয়।

থানার এসআই আব্দুল মন্নান জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.