Sylhet Today 24 PRINT

\'শিক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে\'

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০১৬

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, এলাকাকে শিক্ষার আলো আলোকিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে উচ্চ বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকের এই মহতী উদ্যোগ আগামী প্রজন্মের জ্ঞান অর্জনের পথ সুগম হবে। তিনি শিক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার (২৪ মে) সকালে জালালপুর ইউনিয়নের করিমপুর গ্রামের আনিলগঞ্জ বাজারে অত্র এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশিষ্ট মুরুব্বী দিলু মিয়ার সভাপতিত্বে ও যুবনেতা আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুবল চন্দ্র পাল। শাহজালার মডেল একাডেমীর অধ্যক্ষ আখলাকুল আম্বিয়া বাতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আনোয়ার আলী, সাবেক মেম্বার বাবুল মিয়া, বিশিষ্ট মুরব্বী দুদু মিয়া, রেনু মিয়া, মতছির আলী, রিয়াজ মিয়া, জুনাব আলী, তবারক আলী, মানিক মিয়া, আজমল আলী, শাহাব উদ্দিন, গিয়াস মিয়া, ডাঃ মতিউর রহমান, আব্দুস শহীদ, সুরমান আলী, আব্দুর রউফ, সমাজসেবী বনীয়ামিন মিয়া, আতিক হাসান। উপস্থিত ছিলেন মনজুল ইসলাম, এহিয়া, রুহুল আমীন, মুক্তার আলী, নিজাম উদ্দিন, সোহেল আহমদ, রায়হান, রমজান, হাসান, সাদিক, আব্দুল্লাহ, শাহীন, সামাদ, হাসান, হোসেন, তাহের প্রমুখ।

মত বিনিময় সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সভায় দাতা সদস্যরা এক একর ভূমি দান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.