ওসমানীনগর প্রতিনিধি | ২৪ মে, ২০১৬
আগামী ২৮ মে সিলেটের ওসমানীনগরের ৮ইউপির ভোট গ্রহণকে সামনে রেখে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় সাধারণ ভোটারদের নিরাপদে ভোট দেয়ার প্রতিশ্রুতি এবং দুস্কৃতিকারীদের কঠোর হুশিয়ারী প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার উপজেলার দয়ামীর, তাজপুর, গোয়ালাবাজার ও উমরপুর ইউনিয়নে মাইকযোগে পথসভার মাধ্যমে প্রচারণার করেছে পুলিশ। প্রচারণাকালে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুমন মিয়া, ওসমানীনগর থানার ওসি আবদুল আওয়াল চৌধুরী।
বক্তব্যে পুলিশের এই কর্তাব্যক্তিরা বলেন, আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনাদের নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। কেউ যদি নির্বাচনে কেউ যদি ব্যালট অথবা ব্যালট বাক্স ছিনতাই করতে চায় তবে ব্যালট ও বাক্স থাকবে শুধু থাকবে না ছিনতাইকারী। এব্যাপারে জনগণকে সচেতন থাকার অনুরোধ করেন তারা।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বলেন, আমরা জনগণের কাছে আমাদের ম্যাসেজ পাঠানোর জন্য প্রতিটি ইউনিয়নের জনকোলাহলপূর্ণ এলাকায় পথসভা করছি। সাধারণ ভোটারের জন্য আমাদের ম্যাসেজ আনন্দদায়ক এবং কুচিন্তাকারীদের বিরুদ্ধে ভয়ানক। ভোটে কোণ ধরণের অন্যায় সহ্য করা হবে না।