সিলেটটুডে ডেস্ক | ২৪ মে, ২০১৬
নারায়নগঞ্জে পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কে মিথ্যা অভিযোগে সাংসদ সেলিম ওসমান কর্তৃক নির্যাতনের প্রতিবাদে প্রগতিশীল শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪ টায় প্রগতিশীল শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা সংগঠক দীলিপ চন্দ্র নাথের সভাপত্বিতে ও বিপাশা দাশ গুপ্ত এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাজনগর উপজেলা শাখার সংগঠক দীপক দেব, শিক্ষক নেতা মুজাহিদ আহমেদ, লকুজ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের সংগঠক রেহনোমা রুবাইয়াৎ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা মিথ্যা অভিযোগে সাংসদ সেলিম ওসমানী কর্তৃক নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ও ঘটনাটি সুষ্ঠ তদন্তক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।