Sylhet Today 24 PRINT

বাংলাদেশের জয়ে সিলেটে বিএনপির আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৫

বিশ্বকাপে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টি নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায় এডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, আবুল কাহের শামীম, আলী আহমদ, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, আজমল বখত সাদেক, মিফতাহ সিদ্দিকী, ডা. নাজমুল ইসলাম, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, রেজাউল করিম আলো, আব্দুল জব্বার তুতু, মহানগর বিএনপির নেতা আফজাল উদ্দিন, সালাহ উদ্দিন মামুন প্রমুখ।

মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে অভূতপূর্ব বিজয় ছিনিয়ে এনেছে, তা সত্যিই প্রশংসনীয়। টাইগারদের এমন বিজয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অভিনন্দন জানিয়ে হরতাল শিথিল করেছেন। সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকেও টাইগারদেরকে অভিনন্দন জানান তারা।

তারা বলেন, টাইগারদের বিজয়ের মতো দেশে গণতন্ত্রের বিজয়ও সুনিশ্চিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.