সিলেটটুডে ডেস্ক | ১০ মার্চ, ২০১৫
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অসাধারণ জয় এবং প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট।
মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় জিন্দাবাজারে এসে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, দিপঙ্কর চক্রবতী, জালাল উদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র দেওয়ান মুরাদ হোসেন, সাইদুল ইসলাম, ময়না মিয়া, নাসির আহমদ, গোলাম দস্তগীর সামিন, নাসির উদ্দিন, ইন্দুভুষন দাস, সৈয়দ আবু ফাহিম আজাদ প্রমুখ।