Sylhet Today 24 PRINT

মাধবপুরে চৌমুহনীতে দল নয় ব্যক্তি দেখে ভোট দিবেন ভোটাররা

মাধবপুর প্রতিনিধি |  ২৫ মে, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। ভোটাররাও হিসাব করছেন কাকে আগামী দিনের চেয়ারম্যান বানাবেন।

এই ইউনিয়নটি বিএনপির দুর্গ বলে পরিচিত। এবার দেখার বিষয় আওয়ামীলীগ দুর্গ ভাঙ্গতে পারে নাকি বিএনপি তাদের ঐতিহ্য ধরে রাখতে পারে। এবারের নির্বাচনে চৌমুহনী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আপন মিয়া, ও সাম্যবাদী দল থেকে নির্বাচন করছেন সৈয়দ শাহরুখ হোসেন সুমন। এই ইউনিয়নের ভোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭শ ৮৪। পুরুষ ভোটার ১১ হাজার ২ শ ৭৫, মহিলা ১১ হাজার ৫শ ৯ জন। এখানে নারী ভোটার সংখ্যা বেশি। তাই নারী প্রার্থীদের কাছে যিনি বেশি ভিড়তে পারবে তিনিই হবেন আগামী দিনের চেয়ারম্যান।

অধিকাংশ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন দলীয় ভাবে হলেও তারা ব্যক্তি দেখে ভোট দিবেন। সুখে দুখে যাকে কাছে পাবেন তাকেই মূল্যায়ন করবেন।

অপরদিকে এবারের নির্বাচন দলীয় ভাবে হওয়ায় কপালে কিছুটা চিন্তার রেখা দেখা দিয়েছে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান সোহাগের। কারণ এলাকায় গুজন রয়েছে আওয়ামীলীগের টিকেট পেলেই নির্বাচিত হয়ে যাবেন চেয়ারম্যান।
এই খবর বাতাসে ভেসে বেড়ানোর ফলে বেশ কয়েকটি কেন্দ্র নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ। তাই তিনি কয়েকটি কেন্দ্র ঝুকি পূর্ণ মনে করে এই কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ নজর দেওয়ার জন্য লিখিত ভাবে জানিয়েছেন।

অপরদিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আপন মিয়ার রয়েছে এলাকায় ক্লিন ইমেজ। যদি স্থানীয় আওয়ামীলীগ একাট্টা  হয়ে তার পক্ষে কাজ করেন আর ক্লিন ইমেজ যদি জনগণের কাছে তুলে ধরতে পারেন তাহলে বেশ কঠিন লড়াই হবে এই ইউনিয়নে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.