Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে আগ্নেয়াস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থীর প্রচারকর্মী আটক

ওসমানীনগর প্রতিনিধি |  ২৫ মে, ২০১৬

ওসমানীনগরে একটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি, একটি অটোরিকশাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি আসন্ন ইউনিয়ন নির্বাচনে স্থানীয় এক চেয়ারম্যান প্রার্থীর প্রচারকর্মী ও অটোরিকশা চালক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলরত থানা পুলিশের একটি দল থানার মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় একটি রিভলবার ও ৭রাউ- গুলিসহ একটি নির্বাচনী অটো রিকশা (থ ১২ ০৫৯২)ও অটো রিকশা চালককে আটক করে। আটক ব্যক্তির নাম পারভেজ মিয়া (১৯)। তিনি একই ইউনিয়নের কচবুরাই গ্রামের আফছর মিয়া পুত্র।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.