Sylhet Today 24 PRINT

আসন্ন রমজান উপলক্ষে সিসিক\'র মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিতকরণ, সেহরী ও ইফতারের সময় সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বুধবার সকালে সিলেট সিটি কর্পোরেশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সংযমের মাস। এই তাৎপর্যকে সামনে রেখে সবাইকে বিশেষ করে ব্যবসায়ীদেরকে অধিক মুনাফার দিকে না ঝুঁকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহবান জানান।

সভায় আসন্ন মাহে রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করা হয়। গরুর মাংস ৪০০ টাকা, মহিষ ৩৮০ টাকা, খাসি ৫০০টাকা, ছাগল ৫০০টাকা, ভেড়া ৪৫০ টাকা নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিক মিয়া, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী ম্যাজিস্ট্রেট শরিফুজজামান, এসএমপির এডিসি ফালগুনী পুরকায়স্থ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক ও পরিচালক মোঃ লায়েস উদ্দিন, সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক আ ন ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ হানিফুর রহমান, উপ সহকারী প্রকৌশলী রুহুল আলম, প্রধান এসেসর চন্দন দাশ, ট্যাক্স অফিসার আব্দুল আজিজ, সহকারী প্রকৌশলী পিডিবি-১ জিয়াউল হাসান, ইমাম আব্দুল্লাহ শাহজাহান, ইমাম প্রশিক্ষক মোশারফ হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মোঃ: লাল মিয়া, বাজার শাখার জামিলুর রহমান, সুশেন চন্দ দেসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.