Sylhet Today 24 PRINT

পাগলা বাজার থেকে ব্যবসয়ী নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারের কাপড় ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজে রয়েছেন। নিখোঁজ ব্যবসায়ীর নাম মো. মোশাহিদ আলম। তিনি বাজারের আবদুল মতিন মতলিব মার্কেটের তানভীর ফ্যাশনের স্বত্ত্বাধিকারী।

এ ব্যাপারে মোশাহিদের ছোট ভাই মো. শাহ্ আলম দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ৮৪৪।

ডায়রিতে উল্লেখ করা হয় মোশাহিদ আলম গত মঙ্গলবার সকালে জাউয়াবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজ মোশাহিদের বয়স ৪৮বছর। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার পরনে সাদা স্টাইফ ফুল হাতা শার্ট ও লুঙ্গি ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.